নবারুণ পাবলিক স্কুল - শিক্ষাবর্ষ ২০২৭
ভর্তি - শিক্ষাবর্ষ ২০২৭
নতুন শিক্ষার্থী ভর্তি — ২০২৭
- আবেদনের সময়: ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩ জানুয়ারি ২০২৭
- ভর্তি পরীক্ষা: ৪ জানুয়ারি ২০২৭
- ফল প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৭, দুপুর ২:০০ টা
পুরাতন শিক্ষার্থী ভর্তি — ২০২৭
- ফল প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৬, সকাল ১১:০০ টা
- ভর্তি: ২৭ ডিসেম্বর ২০২৬ থেকে ৪ জানুয়ারি ২০২৭
ভর্তি পদ্ধতি
নবারুণ শিক্ষা পরিবারের ব্যানারে নবারুণ পাবলিক স্কুল ও বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের জন্য একত্রিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। স্কুল অফিসের পাশাপাশি admission.nabarun.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
- প্রতিবছর প্লে থেকে Std. IX শ্রেণি পর্যন্ত শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হয়।
- নবম শ্রেণিতে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হয়।
- নির্ধারিত আবেদন ফরম জমা দেওয়ার পর মৌখিক ও লিখিত পরীক্ষার মাধ্যমে শূন্য আসনের জন্য শিক্ষার্থী বাছাই করা হয়।
- ভর্তি পরীক্ষার প্রশ্ন ভর্তি-ইচ্ছুক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির পাঠ্যক্রম থেকে প্রণয়ন করা হয়।
- নির্বাচিত শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হয়; অন্যথায় ফলাফল/নির্বাচন বাতিল হতে পারে।
ভর্তি পরীক্ষা ও প্রবেশপত্র
ভর্তি ফরম জমা দেওয়ার পর প্রত্যেক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র দেওয়া হয়। প্রবেশপত্রে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়। Nursery থেকে Std. IX পর্যন্ত লিখিত ও মৌখিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে। শিফটভিত্তিক সময়সূচি স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত করুন।
বিস্তারিত জানতে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করুন।