মূল কনটেন্টে যান
নবারুণ শিক্ষা পরিবার
সর্বশেষ

SSC প্রস্তুতি কোচিং–২০২৭

নবারুণ কোচিং সেন্টারে শুরু হচ্ছে SSC প্রস্তুতি কোচিং–২০২৭-এর নতুন ব্যাচে ভর্তি!

ভর্তি তথ্য

প্রতিষ্ঠিত: ১৯৯৬

নবারুণ কোচিং সেন্টার

দীর্ঘ ৩১ বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ নবারুণ কোচিং সেন্টার এসএসসি প্রস্তুতিসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পরিপূর্ণ প্রস্তুতিতে কাজ করে। অধ্যায়ভিত্তিক ক্লাস, সেটভিত্তিক প্রতিদিন নৈর্ব্যক্তিক ও সৃজনশীল পরীক্ষা, সুনির্দিষ্ট গাইডলাইন এবং সৃজনশীল পদ্ধতির অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে প্রস্তুত করা হয়।

এসএসসি প্রস্তুতি কোচিং ২০২৭

এসএসসি পরীক্ষা শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার ও চরম উত্তেজনার একটি অধ্যায়। এই অধ্যায় অতিক্রমে শিক্ষার্থীকে নিজের লক্ষ্য ও উদ্দেশ্য ধারণ করে প্রতিটি বিষয়ের ওপর স্বচ্ছ ধারণা নিয়ে প্রস্তুতি নিতে হয়। কোনো একটি বিষয়ে প্রস্তুতির ঘাটতি কাঙ্ক্ষিত উচ্চশিক্ষা থেকে দূরে ঠেলে দিতে পারে। সাড়ে তিন মাসের প্রস্তুতি কর্মসূচি তিনটি ধাপে সাজানো:

  • অধ্যায়/সেটভিত্তিক ক্লাস
  • অধ্যায় ও সেটভিত্তিক পরীক্ষা এবং সমাধান
  • পূর্ণাঙ্গ মডেল টেস্ট ও মূল্যায়ন

কোচিং পদ্ধতি

  • প্রতিদিন ১ ঘণ্টা করে ৩/৪টি ক্লাস; সপ্তাহে ৭ দিন
  • অধ্যায়ভিত্তিক আলোচনা এবং সেটভিত্তিক পরীক্ষা গ্রহণ
  • প্রতিদিন ক্লাসের শুরুতে অথবা শেষে ৩০ মিনিটের ক্লাস টেস্ট
  • পরীক্ষা শেষে শিক্ষার্থীর ফলাফল ও মূল্যায়ন পর্যালোচনা
  • প্রতিটি বিষয়ের সিলেবাসকে ৭/৮টি ইউনিটে ভাগ করে ৫৩–৬০টি সেটভিত্তিক পরীক্ষা
  • দুর্বল শিক্ষার্থী শনাক্তকরণ এবং দুর্বল বিষয়ের ওপর বিশেষ আলোকপাত

Full Year Program

প্রতি বছর বিভিন্ন স্কুলের পরীক্ষার সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে কোচিং পরিচালিত হয়। জানুয়ারি মাসে ভর্তি ফরম বিতরণ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু হয়।

একাডেমিক স্পেশাল ব্যাচ

বিভিন্ন স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণির সেরা শিক্ষার্থীদের নিয়ে নবারুণ কোচিং সেন্টারের বিশেষ স্পেশাল ব্যাচ পরিচালিত হয়। দীর্ঘ ৩১ বছর ধরে পরিচালিত এই ব্যাচের শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে। সীমিত সংখ্যক শিক্ষার্থী নিয়ে ভর্তি প্রক্রিয়া প্রতিযোগিতামূলক।

কেন আমরা

আমাদের বৈশিষ্ট্য

৩১ বছরের অভিজ্ঞতা

অধ্যায়ভিত্তিক ক্লাস, সেটভিত্তিক পরীক্ষা ও মডেল টেস্টে সমৃদ্ধ প্রস্তুতি।

এসএসসি ২০২৭ ব্যাচ

১৫ নভেম্বর ২০২৬ থেকে সাড়ে তিন মাসের নিবিড় প্রস্তুতি কর্মসূচি।

স্পেশাল ব্যাচ

অষ্টম–দশম শ্রেণির সেরা শিক্ষার্থীদের জন্য সীমিত আসনের প্রতিযোগিতামূলক ব্যাচ।

দৈনিক মূল্যায়ন

প্রতিদিন ক্লাস টেস্ট, ফলাফল পর্যালোচনা ও দুর্বল বিষয়ে বিশেষ গুরুত্ব।