মূল কনটেন্টে যান
নবারুণ শিক্ষা পরিবার
সর্বশেষ

SSC প্রস্তুতি কোচিং – ২০২৭

নবারুণ কোচিং সেন্টারে শুরু হচ্ছে SSC প্রস্তুতি কোচিং–২০২৭-এর নতুন ব্যাচে ভর্তি!

বিজ্ঞান | মানবিক | ব্যবসায় শিক্ষা

এসএসসি পরীক্ষা যে কোন শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার ও চরম উত্তেজনার এক অধ্যায়। এ অধ্যায় অতিক্রমে শিক্ষার্থীর নিজের লক্ষ্য ও উদ্দেশ্যকে ধারণ করে প্রতিটি বিষয়ের উপর স্বচ্ছ ধারণা নিয়ে নিজেকে প্রস্তুত করতে হয়। কোন একটি বিষয়ে প্রস্তুতির ঘাটতি শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত উচ্চ শিক্ষা থেকে দূরে ঠেলে দিতে পারে। আর এই কাঙ্ক্ষিত প্রস্তুতির দীর্ঘ অভিজ্ঞতায় পরিপূর্ণ প্রতিষ্ঠান— নবারুণ কোচিং সেন্টার।

নবারুণ কোচিং সেন্টার দীর্ঘ ৩১ বছরের অভিজ্ঞতায় ঋদ্ধ। SSC প্রস্তুতির সাড়ে তিন মাসের সময়কে পরিপূর্ণ ব্যবহারে বদ্ধপরিকর। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা রচিত লেকচারশিটের আলোকে ক্লাস, সেট ভিত্তিক প্রতিদিন নৈর্ব্যক্তিক ও সৃজনশীল পরীক্ষা, সুনির্দিষ্ট Guideline ও সৃজনশীল পদ্ধতির যথাযথ অনুশীলনের মাধ্যমে প্রতিটি SSC পরীক্ষার্থী তাদের যোগ্যতায় সাফল্যের সেরা ফলাফল বয়ে আনবে বলে নবারুণ বিশ্বাস করে।

কোচিং পদ্ধতি (সাড়ে তিন মাসের ৩টি ধাপ)

১৫ নভেম্বর ২০২৬ থেকে শেরপুরসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শুরু হতে যাচ্ছে SSC প্রস্তুতি কোচিং ২০২৭।

  • প্রথম ধাপ:

    • ১ ঘণ্টা করে প্রতিদিন ৩/৪ টি ক্লাস (সপ্তাহে ৭ দিন)।

    • প্রতিদিন ক্লাসের শুরুতে অথবা শেষে ৩০ মিনিট ক্লাস টেস্ট।

    • প্রতিটি বিষয়ের সমস্ত সিলেবাসকে ৭/৮টি Unit-এ ভাগ করে ৫০-৬০টি সেট ভিত্তিক পরীক্ষা।

    • প্রতিটি পরীক্ষা শেষে সকল ব্যাচের শিক্ষার্থীর মধ্যে মেধা তালিকা প্রকাশ।

    • শিক্ষার্থীর মেধানুসারে ব্যাচ ভাগ করে সর্বোচ্চ G.P.A: 5.00 অর্থাৎ A+ পাওয়ার জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা।

  • দ্বিতীয় ধাপ:

    • অধ্যায়ভিত্তিক আলোচনা এবং সেট ভিত্তিক পরীক্ষা গ্রহণ।

    • পরীক্ষা শেষে শিক্ষার্থীর ফলাফল ও মূল্যায়ন পর্যালোচনা।

    • দুর্বল শিক্ষার্থীদের বাছাই এবং দুর্বল বিষয়ের ওপর আলোকপাত।

    • টেস্ট পেপারের আলোকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নপত্রের সমাধান ও পর্যালোচনা।

  • তৃতীয় ধাপ:

    • বোর্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রতিটি বিষয়ের উপর পূর্ণাঙ্গ মডেল টেস্ট।

    • মডেল টেস্টের প্রতিটি বিষয়ের উপর Solved Class.

    • SSC প্রস্তুতি কোচিং এর সার্বিক ফলাফল বিশ্লেষণ এবং মডেল টেস্টের আনুষ্ঠানিক ফলাফল প্রদান।

 

ভর্তি ও কোর্স ফি:

ভর্তি ফরম ২০০/- টাকা (পুরাতন শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)
কোর্স ফি (বিজ্ঞান) স্পেশাল ১২০০০/- টাকা
কোর্স ফি (মানবিক ও বাণিজ্য) ১০০০০/- টাকা
আনুষঙ্গিক ফি (বিজ্ঞান) ১০০০/- (লেকচার শীট, সিলেবাস বই ও ফাইল ইত্যাদি বাবদ)
আনুষঙ্গিক ফি (মানবিক ও বাণিজ্য) ৭০০/- (লেকচার শীট, সিলেবাস বই ও ফাইল ইত্যাদি বাবদ)
শুধু মডেল টেস্ট ৩০০০/- টাকা

গুরুত্বপূর্ণ তারিখ ও নিয়মাবলী:

  • ভর্তি শুরু: ১৫ অক্টোবর, ২০২৬

  • ক্লাস শুরু: ১৫ নভেম্বর, ২০২৬

  • অফিস চলাকালীন ভর্তি ফরম নিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

  • ব্যাচ অনুযায়ী শিক্ষার্থী বিভাজনে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

  • ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোন ভাবেই ভর্তি বাতিল করা যাবে না।

  • যোগাযোগ: কামরুজ্জামান (ব্যবস্থাপক) — ০১৭৯৮-৬১৫৪৪০, ০১৯৬৩-৮৫০৭৫৭

 

একাডেমিক কোচিং ও সান্ধ্যকালীন স্পেশাল ব্যাচ

প্রোগ্রামসমূহ

  • একাডেমিক কোচিং (৮ম থেকে ১০ম — Full Year Program): প্রতি বছর বিভিন্ন স্কুলের পরীক্ষার সিলেবাসের সাথে সঙ্গতি রেখে কোচিং কার্যক্রম পরিচালিত হয়। Full Year Program হিসেবে জানুয়ারি মাসে ভর্তি ফরম বিতরণ এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে জানুয়ারি মাস থেকেই ৮ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু হয়।

  • একাডেমিক স্পেশাল ব্যাচ (সান্ধ্যকালীন): বিভিন্ন স্কুলের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির সেরা শিক্ষার্থীদের নিয়ে নবারুণ কোচিং সেন্টারের আরও একটি বিশেষ প্রোগ্রাম। দীর্ঘ ৩১ বছর থেকে পরিচালিত এই স্পেশাল ব্যাচের শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে। সীমিত সংখ্যক শিক্ষার্থী নিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ প্রতিযোগিতামূলক।

  • এসএসসি প্রস্তুতি কোচিং: প্রতি বছর অক্টোবর/নভেম্বর মাসে শুরু হওয়া এ কার্যক্রম এসএসসি পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে সমাপ্ত হয়।

ভর্তির নিয়মাবলী

  • ২০০/- টাকার বিনিময়ে নির্ধারিত ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।

  • ভর্তি ফরম পূরণ করে সাথে দুই কপি ছবি সংযুক্ত করতে হবে।

  • ভর্তির সময় নির্ধারিত ভর্তি ফি এবং মাসিক বেতন একসাথে পরিশোধ করতে হবে।

  • শিক্ষার্থীকে ন্যূনতম একটি মাস ক্লাস করার অঙ্গীকার করতে হবে।

  • ভর্তির সময় শিক্ষার্থীর সাথে অভিভাবককে অবশ্যই উপস্থিত থাকতে হবে।