মূল কনটেন্টে যান
নবারুণ শিক্ষা পরিবার
সর্বশেষ

শিক্ষার্থী ও অভিভাবক নির্দেশনা

স্কুল ইউনিফর্ম, শৃঙ্খলা, হোমওয়ার্ক, বেতন পরিশোধ এবং অভিভাবকদের করণীয়।

শিক্ষার্থীদের জন্য নির্দেশনা

  • নির্ধারিত স্কুল ইউনিফর্ম পরিধান করে স্কুলে আসতে হবে।
  • নির্ধারিত সময়ে সারিবদ্ধভাবে স্কুলে প্রবেশ ও ছুটির সময় শ্রেণিকক্ষ থেকে সারিবদ্ধভাবে ক্যাম্পাস ত্যাগ করতে হবে।
  • রুটিন অনুযায়ী প্রতিদিন বই, খাতা, ডায়েরি, কলম ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সঙ্গে আনতে হবে।
  • প্রয়োজনের অতিরিক্ত টাকা, মোবাইল, ট্যাব, ল্যাপটপ বা ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস স্কুলে আনা যাবে না।
  • দামি অলংকার বা গহনা পরে স্কুলে আসা যাবে না।
  • প্রতিদিন ঘরে তৈরি টিফিন টিফিনবক্সে করে আনতে হবে।
  • সমাবেশসহ স্কুলের সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশ নিতে হবে।
  • শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের সকলের প্রতি সম্মানজনক আচরণ করতে হবে।
  • সহপাঠী এবং ছোট-বড় সবার সঙ্গে সহযোগিতামূলক আচরণ করতে হবে।
  • বই-খাতার পাতা কাটাকাটি বা ছেঁড়া যাবে না।
  • স্কুল ক্যাম্পাস ও শ্রেণিকক্ষে হৈচৈ বা চিৎকার করা যাবে না; বেঞ্চ ও দেয়ালে দাগাদাগি/লেখালেখি করা যাবে না।
  • কিছু হারালে বা কোনো কিছু কুড়িয়ে পেলে ক্লাস ক্যাপ্টেন, ক্লাস টিচার বা অধ্যক্ষকে জানাতে হবে।
  • ক্যাম্পাস, শ্রেণিকক্ষ, বোর্ড, বারান্দা ও বাথরুম পরিচ্ছন্ন রাখতে হবে এবং স্কুলের সরঞ্জাম যত্নসহকারে ব্যবহার করতে হবে।
  • হোমওয়ার্ক স্কুল ডায়েরিতে লিখতে হবে এবং কাজ শেষে অভিভাবকের স্বাক্ষর নিতে হবে।
  • শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং সত্য কথা বলতে হবে।

অভিভাবকদের করণীয়

  • প্রতিমাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে শিক্ষার্থীর মাসিক বেতন পরিশোধ করতে হবে।
  • শিক্ষার্থীর স্কুল ডায়েরি নিয়মিত দেখে স্বাক্ষর করতে হবে।
  • শিক্ষার্থীকে নিজ দায়িত্বে স্কুলে পৌঁছে দিতে হবে এবং ছুটির সময় নিয়ে যেতে হবে।
  • প্রয়োজনে সরাসরি অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
  • অভিভাবক সমাবেশ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীকে উৎসাহ দিতে হবে।
  • স্কুল থেকে পাঠানো মোবাইল মেসেজ ও WhatsApp-এর তথ্য নিয়মিত পড়তে হবে।
  • প্রয়োজনে শিশু শিক্ষার্থীর বই-খাতা ও শিক্ষা উপকরণ ব্যাগে গুছিয়ে দিতে হবে।
  • Std. X শ্রেণির কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে ছুটি অনুমোদনের জন্য অভিভাবককে শিক্ষার্থীসহ স্কুলে আসতে হবে।

পরবর্তী শ্রেণিতে ভর্তি

  • নির্ধারিত তারিখের মধ্যে পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে হবে; সময়মতো ভর্তি সম্পন্নকারীরাই মেধা তালিকার রোল নম্বর পাবে।
  • নির্ধারিত সময়ে ভর্তি না হলে আসন শূন্য বলে বিবেচিত হবে এবং নতুন শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হতে পারে।
  • নতুন শিক্ষার্থী ভর্তির সময় পূর্বের স্কুলের ছাড়পত্র ও প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
  • প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ কোনো শিক্ষার্থীর ভর্তি বাতিল করতে পারবেন।